50 Most Important Proverbs for HSC Completing Sentence! 100% Common
50 Proverbs Every HSC/SSC Student Should Know!
- By Ashraful Alam Showrav
A stitch in time saves nine. (সময়ে এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড়)
Youth is the golden period of life. (তারুণ্য মানুষের জীবনের একটি সোনালী অধ্যায়)
As you sow, so you reap. (যেমন কর্ম তেমন ফল)
United we stand, divided we fall. (একতায় শক্তি, বিভাজনে পতন)
Where there is life, there is hope. (যেখানে জীবন আছে, সেখানে আশা আছে)
Where there is a will, there is a way. (ইচ্ছা থাকলে উপায় হয়)
Strike the iron while it is hot. (ঝোপ বুঝে কোপ মারা)
Make hay while the sun shines. (ঝোপ বুঝে কোপ মারা)
Danger often comes where danger is feared. (যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়)
Time and tide wait for none. (সময় ও স্রোত কারো জন্যে অপেক্ষা করে না)
A friend in need is a friend indeed. (অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু)
What is lotted, can't be blotted. (কপালের লিখন পরিবর্তন করা যায় না)
A barking dog seldom bites. (যত গর্জে তত বর্ষে না)
Ill got, ill spent. (পাপের ধন প্রায়শ্চিত্তে যায়)
Birds of same feather flock together. (চোরে চোরে মাসতুতো ভাই)
Patience is bitter but its fruit is sweet. (ধৈর্য কষ্টদায়ক, কিন্তু ফল মধুর)
Blessing is not valued till it is gone. (দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা)
A little learning is a dangerous thing. (অল্পবিদ্যা ভয়ঙ্করী)
A man is known by the company he keeps. (সঙ্গ দেখে মানুষ চেনা যায়)
All that glitters is not gold. (চক চক করিলেই সোনা হয় না)
As is the evil, so is the remedy. (যেমন কুকুর, তেমন মুগুর)
As many man, so many minds. (নানা জনের নানা মত)
As the boy, so the man. (ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে)
Better alone than in bad company. (কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো)
Example is better than precept. (উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো)
Faults are thick where love is thin. (যাকে দেখতে না পারি, তার চলন বাঁকা)
One swallow doesn't make a summer. (এক মাঘে শীত যায় না)
The more laws, the more offenders. (বজ্র আঁটুনি, ফস্কা গেরো)
What is sport to one is death to another. (কারো পৌষ মাস, কারো সর্বনাশ)
When danger is gone, God is forgotten. (কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি)
Where there is smoke, there is fire. (কারণ বিনা কার্য হয় না)
A drowning man catches at a straw. (ডুবন্ত লোক খড়কুটোর সাহায্যেও বাঁচতে চায়)
What cannot be cured must be endured. (প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতেই হবে)
Spare the rod, spoil the child. (শাস্তি না দিলে ছেলে শাসন হয় না)
A child which is burnt is afraid of fire. (ঘড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়)
A rolling stone gathers no moss. (স্থির না হলে উন্নতি হয় না)
Uneasy lies the head that wears the crown. (যে শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না)
The wearer best knows where the shoe pinches. (যার জ্বালা সেই বোঝে।)
Fools rush in where angels fear to tread. (বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়)
God helps those who help themselves. (যারা নিজের সাহায্য করে, আল্লাহ তাদের সাহায্য করেন)
Where ignorance is bliss, it is folly to be wise. (অজ্ঞতা যেখানে সুখ, সেখানে জ্ঞান বিপদ)
Cowards die many times before their death. (কাপুরুষেরা মরার পূর্বে বহুবার মরে)
Cut your coat according to your cloth. (আয় বুঝে ব্যয় করা)
Don’t count your chickens before they hatch. (গাছে কাঁঠাল, গোঁফে তেল)
While in Rome, do as the Romans do. (যেখানে যেমন, সেখানে তেমন.)
He who digs a pit for others falls in himself. (অন্যকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়া)
Man proposes, God disposes. (মানুষ পরিকল্পনা করে, আল্লাহ সিদ্ধান্ত দেন)
A friend to all is a friend to none. (সবার বন্ধু মানে কারো বন্ধু নয়)
Many a little makes a mickle. (ছোট ছোট অংশে বড় কিছু হয়)
Hand that rocks the cradle rules the world. (যে হাতে দোলনা দোলায় সে হাত পৃথিবী চালায়)
